শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আর কখনও কিপিং করতে চান না মুশফিকুর রহিম। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আগেই টেস্ট ক্রিকেট থেকে কিপিং ছেড়েছেন মুশফিক। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কিপিং ছাড়লেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। হয়তো আরো কিছুদিন ওয়ানডে ক্রিকেটে কিপিং উপভোগ করতে চান তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই জাতীয় দলের প্রধান কোচ জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক।

কোচের সেই কথা সেই অনুযায়ী আজ রোববার কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে কিপার হিসেবে মুশফিককেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

কিন্তু বিকেল সাড়ে ৩টায় টসের সময় জানা যায়, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান।খেলা শেষে কোচ জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক।

রাসেল ডমিঙ্গো বলেছেন, মুশফিকের সঙ্গে কথা বলার পর উইকেটকিপার বদলানো হয়েছে। আজ তারই কিপিং করার কথা ছিল। তবে মুশফিক আমাকে বলেছে, সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না।

কোচ আরও বলেন, আমাদের এখন সোহানের দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বকাপের আগে তাকে নিজের কাজটা করতে হবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ