শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি র‍্যাকিংয়ে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টির সেরা ছন্দে বাংলাদেশ। একের পর এক ম্যাচ জিতেই চলেছে। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এই জয়গুলোর পুরস্কারও পাচ্ছে দিন শেষে। কিউইদের প্রথম ম্যাচ হারানোর পর টি-টোয়েন্টির ৯ নম্বর দল থেকে ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে জয়ের পর ৬ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এতে করে পেছনে ফেলেছে ছয় নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে।

সাত নম্বরে থাকাকালীন টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ২৩৮। ছয় নম্বরে উঠে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৪১। সাত নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৪০ পয়েন্ট।

আফগানরা ২৩৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে। নয় নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং ২৩৫ পয়েন্ট। যথারীতি এক নম্বর র‍্যাংকিংয়ে থাকা ইংল্যান্ডের রেটিং ২৭৩, দুইয়ে ভারত ২৬১ পয়েন্ট নিয়ে। পাকিস্তান ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ৩ নম্বরে, নিউজিল্যান্ডের অবস্থান ২৫৭ পয়েন্ট নিয়ে চারে।

কিউইদের বিপক্ষে সিরিজের আরও ৩ ম্যাচ বাকি। এই তিন ম্যাচ জিতলে পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলবে টাইগাররা।


এই ক্যাটাগরির আরো সংবাদ