শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ক্যানসার জয়ীদের ম্যাচ উৎসর্গ করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি মরণব্যাধি ক্যানসার জয়ীদের উৎসর্গ করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (বিএএনসিএটি) সঙ্গে সমন্বয় করে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

বুধবার (১ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে দাপুটে জয় তুলেছে লাল-সবুজরা। নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি টাইগাররা। কিউদের মাত্র ৬০ রানে অলআউট করে দেয়ার পর ৩০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মাহমুদুল্লাহ রিয়াদের দল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে এগিয়ে যেতে চাইবে স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নামবে সফরকারী নিউজিল্যান্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টস। অনলাইনে র‌্যাবিটহোল বিডির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ