শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ছেলে নিয়ে ঘরে ফিরলেন নুসরাত, সফরসঙ্গী যশ

বিনোদন ডেস্ক / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

দীর্ঘ অপেক্ষার পর গত বৃহস্পতিবার ছেলের মা হয়েছেন নুসরাত জাহান। সদ্যজাতকে নিয়ে হাসপাতালেই কাটিয়েছেন এই তারকা সাংসদ। কিন্তু সোমবার দুপুরে ছেলে ঈশানকে নিয়ে ঘরে ফিরেছেন তিনি। এসময় সফর সঙ্গী হিসেবে দেখা গেছে নুসরাতের প্রেমিক ও অভিনেতা যশ দাশগুপ্তকে।

এদিন নুসরাত ও তার সদ্যজাতকে আনতে কলকাতার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পৌঁছান যশ। তার হাত ধরেই ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেন নুসরাত।

প্রথমে শোনা যায়, রবিবারই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন নুসরাত, তবে নায়িকার চিকিত্সক জানিয়েছিলেন, নতুন মা সন্তানকে লালন-পালনের নির্দিষ্ট কিছু খুঁটিনাটি আরও ভালোভাবে জেনে নিতে চাইছিলেন সেই কারণেই নুসরাত নিজে আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলেন হাসপাতালে। এদিন নুসরাতের সন্তানের বেশ কিছু পরীক্ষা করা হয়, সমস্ত রিপোর্ট স্বাভাবিক আসে

মা ও সন্তান একেবারে সুস্থ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই সোমবার দুপুরে বাড়ি ফিরলেন নুসরাত জাহান।

জন্মের সময় ঈশানের ওজন ছিল প্রায় ২.৯ কিলোগ্রাম। বুধবার রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। তারপর থেকে টানা আড়াই দিন নুসরাতের পাশেই ছিলেন যশ।

যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান (Yishaan)। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ