শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ইসরায়েলকে আরব লিগের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরায়েলকে হুঁশিয়ার করেছে আরব লিগ। আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ এ হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। গত শনিবারও দখলদার ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এ মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছে— ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে— তারা শক্তি প্রদর্শন করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।

প্রসঙ্গত, আরব লীগ হলো আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। ১৯৪৪ সালের আলেক্সাদ্রিয়া প্রোটোকলের উপরে ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। উদ্দেশ্য মূলতঃ অর্থনৈতিক, রাজনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করা। আরব লীগ মূলত ১ কোটি ৩০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে যা ৫০ লাখ বর্গ মাইলের সমতুল্য। এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে এই বিশাল ভুমিতে বেশির ভাগই মরুভূমি। তবে বেশ কিছু উর্বর ভূমিও আছে। একইসঙ্গে পাহাড় পর্বত নদী নালা ও গভীর জঙ্গলও বিদ্যমান।

কুয়েত, লেবানন, ফিলিস্তিনসহ মোট ২২টি দেশ নিয়ে এই লীগ গঠিত। ২০০৭ সাল নাগাদ আরব লীগের মোট জনসংখ্যা ৩৪ কোটি। এর মধ্যে মিশরে সবচেয়ে বেশি ৮ কোটি এবং কমোরোসে সবচেয়ে কম ৬ লাখ। মোট জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম, ৬ শতাং খ্রিষ্টান এবং ৪ শতাংশ অন্যান্য। সূত্র : সৌদি গেজেট


এই ক্যাটাগরির আরো সংবাদ