শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

অক্টোবরেই জাতীয় লিগের ‘নতুন আসর’

স্পোর্টস ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

করোনার ধাক্কায় স্থগিত হওয়া জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর নতুন করে শুরু হবে অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে, দুই রাউন্ড হওয়ার পর স্থগিত হওয়া আসরটি বাতিল করা হয়েছে।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় লিগ মাঠে গড়িয়েছিল গত মার্চে। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই রাউন্ডের পর বিসিবি স্থগিত করে আসরটি। লিগে অংশ নেয়া অনেক খেলোয়াড়ও কোভিড-১৯ পজিটিভ হন।

তখন বিসিবি থেকে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হবে। পরে দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকেই গেছে। যে কারণে বাকি রাউন্ডগুলো আর মাঠে গড়ায়নি।

এখন জাতীয় লিগ নতুন করে আগামী অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবির টুর্নামেন্টর কমিটি।

২০১৯ সালের নভেম্বরে শেষ হয়েছিল জাতীয় লিগের ২১তম আসর, যেটিতে রেকর্ড সাতবারের মতো শিরোপা জিতেছিল খুলনা। তার আগের মৌসুমের চ্যাম্পিয়ন রাজশাহীর হয়েছিল অবনমন।

জাতীয় লিগে খেলা প্রায় অর্ধেক ক্রিকেটারের মাঠে নামার সুযোগ হচ্ছে আগামী মাসেই। সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির এইচপি দল ও ‘এ’ দল খেলবে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ।

আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ৫০ ওভারের তিনটি ম্যাচ। ৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু ১৫ সেপ্টেম্বর।

ম্যাচ প্রস্তুতির পরও চলবে এইচপি’র স্কিল ট্রেনিং। চট্টগ্রামে ক্যাম্প চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তারপরই জাতীয় লিগে যোগ দেবেন ওই ক্রিকেটাররা।


এই ক্যাটাগরির আরো সংবাদ