শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম, ফিরলেন মুশফিক-লিটন

স্পোর্টস ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তামিম ইকবালের। অনেকদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন টাইগার ওপেনার । জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজের আগে দেশে ফিরে আসেন ওয়ানডে অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেও ছিলেন না তামিম।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ঢাকায় আসবে আগামী ২৪ আগস্ট। বৃহস্পতিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পরও টিকে গেছেন সৌম্য সরকার।

মিরপুরে প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ