শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সাকিবের আরেকটি বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেই রেকর্ড গড়েন সাকিব আর হাসান। দলের পাশাপাশি তার ব্যক্তিগত অর্জনের শেষ নেই। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল ও ব্যাট হাতে এমন একটি রেকর্ড গড়লেন, যা ক্রিকেট বিশ্বে প্রথমবার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দুই উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করেছেন সাকিব। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুয়েছেন সাকিব। এ ছাড়া এ ফরম্যাটে ব্যাটিংয়ে এক হাজার রান ও একশ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এমন রেকর্ড নেই অন্য কোনো ক্রিকেটারের।

সিরিজের আগে সাকিবের এমন কীর্তি গড়তে প্রয়োজন ছিল ৫ উইকেটের। ৯৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করেছিলেন সাকিব। প্রথম তিন ম্যাচে সাকিব একটি করে উইকেট পেয়েছিলেন। চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। আজ শেষ ম্যাচে নিজের প্রথম ওভারে পেয়ে যান ম্যাথু ওয়েডের উইকেট। তার শর্ট বল পুল করতে গিয়ে বোল্ড হন। তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনার পৌঁছে যান মাইলফলকে। অ্যাস্টান টার্নার কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন।

৮৪ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের রান ১৭১৮। বল হাতে উইকেট পেয়েছেন ১০০টি। অসাধারণ ডাবলে সাকিব ভাস্কর হলেন মিরপুর শের-ই-বাংলায়। তবে এ ফরম্যাটে উইকেট শিকারির তালিকায় সাকিব রয়েছেন দুই নম্বরে। ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গা সবার উপরে। পরের জায়গায় রয়েছেন বাংলাদেশের সুপারস্টার। ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তিনে। শহিদ আফ্রিদির উইকেট ৯৮টি। ৯৫ উইকেট নিয়ে রশিদ খান রয়েছেন পাঁচে।

প্রসঙ্গত, পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে অসাধারণ এ ডাবলের কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলার পর এলিট ক্লাবে প্রবেশ করেন পেরি। এর আগে ২০১৮ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের ন্যাট সেভিয়ারের উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ