শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে অন্তত চারজন বন্দুকধারী নিহত হয়েছে।

বিবিসি জানায়, রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় আফগানিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। যদিও সেসময় বাড়িতে ছিলেন না বিসমিল্লাহ খান মোহাম্মদি।

হামলার পর ওই বাড়িতে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় আইন শৃঙ্খলাবাহিনী।

ঘটনার পর এক টুইট বার্তায় মোহাম্মদি বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘তালেবান জঙ্গিগোষ্ঠীর হামলা’ বলে মন্তব্য করেছে।

আফগানিস্তানের বাহিনীর সাথে যখন তালেবানের তুমুল লড়াই চলছে। তারই মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ