শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু ফের বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণের গতি। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৪৮ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৯৫ লাখ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৬৪৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন। আর গতকাল সোমবার ৭ হাজার ৩৪৮ জনের মৃত্যু এবং ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ওয়ার্ল্ডওমিটার। গত তিনদিনে করোনার আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও ছিল নিম্নমুখী।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৮২ হাজার ৩০০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ২২৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ১৮৫ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ১৩৭ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬১ লাখ ৫১ হাজার ৮০৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৯৩৬ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এই ক্যাটাগরির আরো সংবাদ