শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

চীনে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনাভাইরাস নিয়ন্ত্রণের সাফল্যের পর আবারও সংক্রমণ বেড়ে গেছে চীনে।

গতকাল একদিনে ৫৫ জন আক্রান্ত ছিলো, তার আগেরদিন ৬৪ জন এবং আজ রোববার তা বেড় দাঁড়িয়েছে ৭৫ জনে।

বিভিন্ন শহরে গণহারে করোনা টেস্ট শুরু করেছে দেশটি। লাখ লাখ মানুষকে টেস্টের আওতায় আনা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হলো। রোববার আক্রান্ত ৭৫ জনের মধ্যে ৫৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। ১২ টি প্রদেশের ২০ টি শহরে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলছে দেশটি।

জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে গত মাস থেকে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে। আজকে আক্রান্তরাও ছিলো সে প্রদেশের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর নানজিং শহর সহ বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা৷

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নেয় চীন। দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ