শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

জাদুঘরে ঠাঁই পেল সেই পাকিস্তানি ‘হতাশ’ সমর্থকের ছবি

দর্পণ ডেস্ক / ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

শারিম আখতারকে নামে না চিনলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শারিমের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি বিলক্ষণ চেনেন।

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শারিম। তার সেই ছবিটি ভাইরাল হয় নেটমাধ্যমে। এমনকি আইসিসির অফিশিয়াল টুইটার পেজ থেকেও শারিমের ছবি শেয়ার করা হয়েছিল।

এরপর শারিম হয়ে উঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার চিত্র তুলে ধরার প্রতীক। একের পর এক মিমে শারিমের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার ছবি ব্যবহার করতে থাকেন নেটিজেনরা। সেই ম্যাচের দুই বছর পার হলেও অনেকেই এখনও তার ছবি দেওয়া মিম শেয়ার করেন। এবার সেই শারিমই ঠাঁই পেলেন হংকংয়ের মিম মিউজিয়ামে। বিশ্বের মজাদার ও ভাইরাল মিম সেখানে স্থান পায় হংকংয়ের এই মিম মিউজিয়ামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শারিম নিজেই এ খবর জানিয়েছেন। মিম হিসেবে নিজের ছবি দেখতে পেয়ে অবশ্য বেশ খুশিই পাকিস্তানের বাসিন্দা শারিম।

এদিকে, শারিমের ছবি মিম জাদুঘরে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ