শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

প্রথম হার দেখল টাইগাররা

স্পোর্টস ডেস্ক / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি জেতার পর অবশেষে জিম্বাবুয়ে সফরে হার দেখল বাংলাদেশ। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২৩ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সিরিজে এখন ১-১এ সমতা। রোববার হবে ট্রফির ফয়সালা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল টাইগাররা।

শুক্রবার টসে হেরে শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। বলে এসে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৬ রানে আটকে দেয় স্বাগতিকদের। চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুটতে নেমে নির্ধারিত ওভারের এক বল বাকি রেখে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান পর্যন্ত যেতে পারে সফরকারীরা।

জবাব দিতে নেমে বড় শট খেলতে গেলেই সোজা ফিল্ডার বরাবর মেরেছেন ব্যাটসম্যানরা। শুরুতে নাঈম শেখ (৫) উইকেটে বল টেনে এনে বোল্ড হয়েছেন। বাকিদের সকলেই হয়েছেন ক্যাচ আউট।

সৌম্য ৮, সাকিব ১২, মেহেদী ১৫, অধিনায়ক মাহমুদউল্লাহ ৪, সোহান ৯ রানে ব্যর্থ হয়েছেন।

সাজঘরে হাঁটা দেয়ার আগে আফিফ ২৫ বলে ২৪ করে যান। অভিষিক্ত শামীম হোসেন করেছেন ২৯ রান। ৩ চার ও ২ ছয়ে ১৩ বলের ঝড়ো ইনিংস তার।

সাইফউদ্দিন শেষদিকে একটি করে ছয়-চারে খেলেন ১৫ বলে ১৯ রানের ইনিংস।

ওয়েলিংটন মাসাকাদজা ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ৩ উইকেট নিয়েছেন লুক জঙ্গেও। ২টি করে উইকেট গেছে চাতারা ও মুজারাবানির দখলে।

এর আগে জিম্বাবুয়েকে দেড়শ পেরোনো সংগ্রহ এনে দেন ওয়েসলে মাধেভেরে। ওপেনিংয়ে ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে সাজানো।

বাকিদের মধ্যে মারুমানি ৩, চাকাভা ১৪, অধিনায়ক সিকান্দার রাজা ৪ রানে ব্যর্থ হয়ে ফেরেন।

ডিওন মেয়ার্সের ২ চার এক ছয়ে ২১ বলে ২৬ ও শেষদিকে রায়ান বুর্লের ২টি করে চার-ছয়ে ১৯ বলে অপরাজিত ৩৪ রানে লড়াইয়ের লক্ষ্য আনে স্বাগতিকরা।

৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও সাকিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ