শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কোপার শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ করলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
অধিনায়ক পাবলো সোরিন

সম্প্রতি ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছরের আক্ষেপের অবসান ঘটে আর্জেন্টাইনদের। বর্তমানে দেশটিতে চলছে উৎসব। এমন সময় বাংলাদেশকে স্মরণ করেছেন আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের অধিনায়ক পাবলো সোরিন।

কোপা জয়ের পর বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা। সেই সঙ্গে এবারের কোপার শিরোপা তিনি বাংলাদেশিদের উৎসর্গ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিল অনেক কষ্টের কাজ। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচে সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল এবং হাসিমুখে আমাদের সমর্থন দিয়েছিল।’
‘ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে, লাফিয়ে, নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা। আজ আমি তাদের স্মরণ করতে চাই, আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে। যারা পৃথিবীর অন্যপ্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে। আনন্দ-উল্লাসে মেতেছে।’

তিনি আরও লিখেছেন ‘ধন্যবাদ দিয়েগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসিসহ বাকিদের, যারা আমাদের ‘৭৮ ও ‘৮৬ তে শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশের সমর্থকেরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ২৮ বছর পর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার (কোপা আমেরিকা ফাইনালের দিন) যেমন নীল-সাদায় ছেয়ে গেল, কাতারের সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম।’


এই ক্যাটাগরির আরো সংবাদ