শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ট্রফি সংখ্যায় এখন আর্জেন্টিনা-ব্রাজিল সমানে সমান

স্পোর্টস ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করার সাথে সাথে ট্রফির দারুণ দুটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে আন্তর্জাতিক ট্রফি সংখ্যায় তারা ছুঁয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে, আর কোপার শিরোপা জয়ের রেকর্ডে ধরে ফেলেছে উরুগুয়েকে।

রোববার আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচেছে। লিওনেল মেসির হাতে দেশের জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা উঠেছে। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপার মঞ্চে গতবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের হারিয়ে ১৫তম বারের মতো কোপার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। যা দিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের পাশে বসেছেন মেসি-আগুয়েরোরা। দুদলের পাশেই এখন সমান ১৫টি করে কোপা আমেরিকা ট্রফি।

অন্যদিকে আর্জেন্টিনার শোকেসে যোগ হওয়া ২০তম ট্রফি এটি। ব্রাজিলের ঘরেও আছে সমান ২০টি ট্রফি।

ঐতিহ্যের ইতিহাসজুড়ে এপর্যন্ত ব্রাজিল জিতেছে বিশটি আন্তর্জাতিক ট্রফি। তারা ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কনফেডারেশন্স কাপ জিতেছে ৪ বার, কোপা আমেরিকা ৯ বার, প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ২ বার।

আর্জেন্টিনা সেখানে বিশ্বকাপে অনেক পিছিয়ে, ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। এর বাইরে কনফেডারেশন্স কাপ জিতেছে ১ বার, কোপা আমেরিকা ১৫ বার, প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ১ বার ও আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি জিতেছে ১বার।

কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৪ বার মুখোমুখি হল দুদেশ, আর্জেন্টিনার ১৬ জয়ের পিঠে ব্রাজিলের জয় থাকল ১০টিই, ৮ ম্যাচে হয়েছে ড্র।

কোপায় ফাইনালে প্রথমবার দেশ দুটির দেখা হয়েছিল সেই ১৯৩৭ আসরে, সেবার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আকাশী জার্সিধারীরা। হলুদ সাম্বারা ২০০৪ সালে এবং ২০০৭ সালে মেসির বিপক্ষেই ৩-০ গোলের জয়ে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছিল। ২০২১ সালে জিতে কোপার ফাইনালে জয় সংখ্যাটা হল ২-২।


এই ক্যাটাগরির আরো সংবাদ