শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বন্ধুত্ব ভুলে মেসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে দৃঢ়প্রতিজ্ঞ নেইমার

স্পোর্টস ডেস্ক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। আগামীকালের ফাইনাল ম্যাচে দু’জনের বন্ধুত্ব নয়, বরং দলের হয়ে ম্যাচ জেতাই প্রধান লক্ষ্য হবে।

কোপা আমেরিকার শিরোপা দখলের লড়াইয়ে কাল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনা মুখোমুখি হবে। দুই হেভিওয়েট দলের ঐতিহাসিক লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে।

গতবার চোটের কারণে ব্রাজিলের কোপাজয়ী দলের সদস্য ছিলেন না নেইমার। তাই এবার কোপা জয়ে বিশেষ উদ্যমী এই তারকা ফুটবলার। অপরদিকে, নিজের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবেন নেইমারের সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি।
দু’জনের বন্ধুত্ব আজও অটুট দাবি করলেও নেইমার জানান, ‘আমি বরাবরই বলে এসেছি মেসি খুব ভাল বন্ধু এবং আমার দেখা সর্বসেরা ফুটবলার। তবে এখন আমরা ফাইনালে একে অপরের প্রতিপক্ষ। টুর্নামেন্টে ব্রাজিল না থাকলে আমি সবসময় ওকে সাপোর্ট করি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও আমি সেইজন্যই ওকে সমর্থন করছিলাম। কিন্তু আমি ব্রাজিলের হয়ে নিজের প্রথম কোপা জিততে বদ্ধপরিকর। ( হিন্দুস্তান টাইমস)


এই ক্যাটাগরির আরো সংবাদ