শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সাকিবের হাত ধরে শেষবেলায় এলো সাফল্য

স্পোর্টস ডেস্ক / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ ভাঙতে পেরেছে জিম্বাবুয়ের ওপেনিং জুটি। হারারের ২২ গজে থিতু হয়ে যাওয়া মিল্টন সুম্বাকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান।

৬১ রানের মাথায় স্বাগতিকরা হারিয়েছে প্রথম উইকেট। আউট হওয়ার আগে সুম্বা খেলে যান ৪১ রানের ইনিংস। তাতে চারে মার ছিল সাতটি। এ বাঁহাতি খেলেন ৮৩ বল।

জিম্বাবুয়ে একাদশে প্রথম আঘাত হানতে বাংলাদেশ বোলারদের অপেক্ষা করতে হয়েছে ২৮তম ওভার পর্যন্ত। যা ছিল সাকিবের সপ্তম ওভার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। পড়ন্ত বিকেলে আরেকটি সাফল্যের খোঁজে রয়েছে টিম টাইগার্স।

প্রথম ইনিংসে পাঁচ সেশনে ১২৬ ওভার ব্যাট করে বাংলাদেশ ৪৬৮ রান তুলেছে। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১৫০ রানে। লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান।


এই ক্যাটাগরির আরো সংবাদ