শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

চীন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় বরাবরই কড়া অবস্থান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাই যুক্তরাষ্ট্র সফরে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি আবারও মোদির তীব্র সমালোচনা করেন। বলেন, লাদাখে চীনা সেনারা নয়াদিল্লির সমান পরিমাণ জায়গা দখল করে নিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, আচ্ছা, যদি আপনারা বলেন যে আমাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় চীনা সেনা থাকার বিষয়টি ভালো, তাহলে হয়তো তিনি ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছেন। লাদাখে দিল্লির সমান ভূমি দখল করে নিয়েছে চীনা সেনারা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। মিডিয়া এগুলো নিয়ে লিখতে পছন্দ করে না।

এ সময় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কোন প্রতিবেশী দেশ যদি আপনাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার দখল করে নেয় তাহলে আমেরিকা কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো প্রেসিডেন্ট কি শুধু এই বলে দায় এড়াতে পারবেন যে তিনি ভালোভাবে সামাল দিয়েছেন? তাই আমি মনে করি না মোদি চীনকে ভালোভাবে সামাল দিয়েছেন। আমার মনে হয় আমাদের অঞ্চলে চীনা সেনাদের থাকার কোনো কারণ নেই।

যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ