শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

৮৩ লাখ ইউক্রেনীয় শরণার্থী হতে যাচ্ছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

যুদ্ধের ফলে চলতি বছর ৮৩ লাখের মতো মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। মঙ্গলবার এ সংক্রান্ত আগের ধারণা বদলে শরণার্থীর সংখ্যা নিয়ে নতুন এ ধারণা দেন সংস্থাটির মুখপাত্র শাবিয়া মান্টো।

জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে শাবিয়া মান্টো বলেন, গত দুই মাসে ইউক্রেনের এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৭৭ লাখ। আর ৫০ লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ইউএনএইচসিআর তাৎক্ষণিকভাবে ৪০ লাখের মতো শরণার্থীর জন্য পরিকল্পনা হাতে নিয়েছিল। তবে শরণার্থীর এ অনুমিত সংখ্যা গত মাসেই ছাপিয়ে যায়।

সংবাদ সম্মেলনে মান্টো বলেন, “সংকটের যে মাত্রা, মানুষ যে দ্রুততার সঙ্গে পালাচ্ছে, সাম্প্রতিক সময়ে এমনটা আমরা দেখিনি।”

অবশ্য সিরিয়ার শরণার্থী সংকট বিশ্বে এখনও সবচেয়ে বৃহৎ সমস্যা। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে পালানো মানুষের সংখ্যা ৬৮ লাখ বলেই উল্লেখ করেছেন ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো। সূত্র- বিবিসি ও রয়টার্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ