শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম

স্পোর্টস ডেস্ক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

আগামী ৬ মাস দেশের হয়ে আন্তর্জাতিক কোনও টি-টোয়েন্টি খেলবেন না বলে জানিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে তামিম নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ”ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার, আমিও যদি রেডি থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।”

তামিম আরও বলেন, ”শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমেই আমি একটা জিনিস বলি, আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি (নাজমুল হাসান পাপন), জালাল (ইউনুস) ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে। উনারা অবশ্যই চাচ্ছেন আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন সবমিলিয়ে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রায় দুই বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে রাখার চিন্তা ভাবনা করা হলেও নিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এই বাঁহাতি ওপেনার। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ঘিরে তার অনীহা দেখা দিলে প্রশ্ন উঠে টি-টোয়েন্টিতে তামিমের ভবিষ্যত নিয়ে। যদিও তামিমের মন্তব্যের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিজেই জানিয়েছেন, টি-টোয়েন্টি খেলতে চান না এই ওপেনার।

কী কারণে টি-টোয়েন্টি খেলতে চান না তামিম ইকবাল, তা জানতে চাওয়ার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বোর্ড সভাপতির এমন চাওয়ার প্রেক্ষিতে তামিম বলেছিলেন,‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। ’

এদিকে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামিম।


এই ক্যাটাগরির আরো সংবাদ