শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি পাইলটিং শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
প্রতীকি ছবি

নতুন কারিকুলাম বাস্তবায়নে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় দেশের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছর সপ্তাহে দুই দিন ছুটি পাবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্য সব শ্রেণির শিক্ষার্থীরা আগের মতো একদিন ছুটি পাবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন কারিকুলামের জন্য পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য অধ্যাপক মশিউজ্জামান।

তিনি বলেন, “আমরা ৬২টি প্রতিষ্ঠানকে বলে দিয়েছি; পাইলটিং কার্যক্রমের আওতায় থাকা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এই বছর সপ্তাহে দুই দিন ছুটি পাবে। আর অন্য ক্লাসের শিক্ষার্থীরা আগের মতোই সপ্তাহে ছয় দিন ক্লাস করবে। সব শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবে ২০২৩ সালে।”

এর আগে সকাল ১০টার দিকে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

নতুন কারিকুলামের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মজিবুল হাসান চৌধুরী শিক্ষক-শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ