শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

৫৭ বছরে পা দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। ৫৬ বছর পেরিয়ে মঙ্গলবার তিনি ৫৭ বছরে পা দিয়েছেন। প্রতিবছর এ দিনটিতে পার্টির আয়োজন থাকলেও এ বছর তেমন কিছুই করা হচ্ছে না। কারণ ছেলে আরিয়ান খান। তাকে নিয়ে পরিবারের যে ধকল গিয়েছে তাতে করে সবাই একপ্রকার হাঁপিয়ে উঠেছে। আর তাই ঘরোয়া ভাবেই কাটছে কিং খানের এই বিশেষ দিন।

শাহরুখ খান তার জন্মদিন সেলিব্রেট করতে না চাইলেও তার কাছের মানুষেরা কিন্তু জন্মদিনের একদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন সেলিব্রেশন। সোমবার থেকেই মান্নাতে আসতে শুরু করেছে একের পর এক গিফট। এছাড়া রাত ১২টার পর থেকেই শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বলিউড তারকারা। কিং খানও ভুলে যাননি ভক্তদের। প্রতিবারের মতো মঙ্গলবারও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন বলিউড বাদশা।

শাহরুখ বলিউডের অন্যতম সেরা রোমান্টিক অভিনেতা। ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন চিরো তরুণ এই অভিনেতা। তার মায়ের নাম লতিফ ফাতিমা খান, বাবা তাজ মোহাম্মদ খান ও বোন শেহনাজ লালারুখ খান। পুরো নাম শাহরুখ খান হলেও এই ভারতীয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব এসআরকে নামেও পরিচিত। মিডিয়ায় তাকে বলা হয় বলিউড বাদশাহ্, বলিউড কিং বা কিং খান।

আশির দশকে টেলিভিশন সিরিজে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রে একজন নতুন অভিনেতা হিসেবে সুযোগ পান কাজের। পরে ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি মোটামুটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। একই বছর তিনি অরুন্ধতী রায়ের ‘In Which Annie Gives it Those Ones’ টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পিতা-মাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার জন্য সেই ছেলেটি নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান। হেমা মালিনী তার অভিষেক সিনেমা ‘দিল আশনা হ্যায়’তে অভিনয়ের সুযোগ করে দেন শাহরুখ কে।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ডর, বাজিগার, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, স্বদেশ, দেবদাস, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রাম জানে, জোশ, ওম শান্তি ওম, রাব নে বানা দে জুড়ি, মোহাব্বাতেনের মতো সুপারডুপার হিট সিনেমা দিয়ে স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

এই অভিনেতার পারিবারিক জীবনের গল্পও সিনেমার কাহিনীর মতোই। শাহরুখ ও গৌরি একই স্কুলে পড়াশুনা করলেও দুজনের মাঝে খুব বেশি পরিচয়-খাতির ছিল না। পরিচয় হয় এক অনুষ্ঠানে আবার দেখা হবার পর। ধীরে ধীরে গৌরি’র সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসায় পরিণত হয়। পুরো সিনেমার স্টাইলে পারিবারিক প্রতিবন্ধকতা নিয়ে গৌরির সঙ্গে সংসার শুরু করেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী শাহরুখের হাতে মেয়েকে তুলে দেন গৌরীর মা-বাবা। শাহরুখ গৌরি দম্পতির প্রথম ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ২০১২ সালে শাহরুখের তৃতীয় সন্তান আবরামের জন্ম হয়।

ক্যারিয়ার জীবনে এখন পর্যন্ত অসংখ্য বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও।


এই ক্যাটাগরির আরো সংবাদ