শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

৫১২ আসনের চূড়ান্ত ফল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা পর্যন্ত মোট ৫১২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে এখন পর্যন্ত ২৩৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯০টি আসনে জিতেছে কংগ্রেস।

ওয়েবসাইটের তথ্য বলছে, সমাজবাদী পার্টি (এসপি) ৩৬ আসনে জয় পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯ আসনে। জনতা দল (জেডি-ইউ) ১২টি, ডিএমকে ১৭, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৩, শিবসেনা (উদ্ভব) ৮, শিবসেনা (এসএইচএস) ৭টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ৫টি আসনে জয় পেয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা তার চেয়ে কম থাকে।

এদিকে এরমধ্যেই নিজের জোটকে জয়ী দাবি করে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয় থেকে এ ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে। তিনি বলেন, আমি আজ খুব, খুব খুশি।

নরেন্দ্র মোদি বলেন, আজকেরটা বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়। দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।

অন্যদিকে সরকার গঠনের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা উঠলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাহুল বলেন, বুধবার (৫ জুন) ইন্ডিয়া জোট জরুরি বৈঠকে বসবে। সেখানেই বিষয়টি আলোচনা হবে। বিজেপির দুই মিত্র দল ইউনাইটেড জনতা দল (জেডিইউ) ও তেলেগু দেশম পার্টি (টিডিপি) ৩০টির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই দুটি দলকে কাছে টানার চেষ্টা করবে। 


এই ক্যাটাগরির আরো সংবাদ