শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

২১৩ রানে গুটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২১৪ রানের টার্গেট দিয়েছে ভারত। আগেরদিন পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটেই ৩৫৬ রানের পাহাড় গড়েছিল ভারত। সেই ভারত লঙ্কান দুই স্পিনারের দাপটে ৪৯.১ ওভারে ২১৩ রানে গুটিয়ে গেছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ভারত।

ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় ভারত। কিন্তু রোহিত শর্মা আর শুভমান গিলের ৮০ রানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা।

গিল ১৯ করে ওয়াল্লেলাগের বলে বোল্ড হন। এরপর বিরাট কোহলিকে ৩ রানেই সাজঘরের পথ দেখান লঙ্কান বাঁহাতি স্পিনার।

রোহিত শর্মা হাফসেঞ্চুরি পেয়েছেন। তাকেও বোল্ড করেছেন ওয়াল্লালাগে। ৪৮ বলে রোহিতের ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছক্কার মার।

এছাড়া ইশান কিশান (৩৩) আর লোকেশ রাহুল (৩৯) জুটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের কেউ আর দাঁড়াতে পারেননি। শেষদিকে অক্ষর প্যাটেলের ২৬ রানে দুইশ’ পার করে ভারত।

ওয়াল্লালাগে ৪০ রানে ৫টি আর আসালাঙ্কা ১৮ রানেই নিয়েছেন ৪টি উইকেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ