শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

২০২৩ সালে বাংলাদেশ দলের ক্রিকেট সূচি

স্পোর্টস ডেস্ক / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বরাবরের মতো ২০২৩ সালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। এ বছর দ্বিপাক্ষীক সিরিজ খেলতে মাত্র দুবার দেশের বাইরে যাবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। বিপরীতে ঘরের মাঠেই খেলবেন বেশি সংখ্যক সিরিজে।

চলতি বছর ছয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এছাড়াও এ বছর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ।

২০২৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরটি শেষ হতেই মার্চে টাইগারদের ডেরায় আসবে থ্রি-লায়ন্সরা। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংলিশ বাহিনী।

স্টোকস-বাটলাররা চলে গেলে মার্চের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে আয়ারর‌্যান্ড। আইরিশদের বিপক্ষে একটি সাদা পোশাকের ম্যাচের বিপরীতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন সাকিব-তামিমরা। এরপর মে মাসেই আয়ারল্যান্ডের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ। চলতি বছর সেটাই হবে টাইগারদের প্রথম বিদেশ সফর। ইউরোপ সফরে তিনটি ওয়ানডে এবং চারটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরের মাস অর্থ্যাৎ জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। রশিদ-নবিদের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে তামিমের দল। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। অবশ্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনও অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার মাটিতেও বসতে পারে এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটি।

এরপর সেপ্টম্বরের শেষদিকে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওই সিরিজ শেষে একদিনের বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে টাইগাররা। ডিসেম্বরে ফিরতি সফরে নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল।এই সফর দিয়েই মূলত শেষ হবে টাইগারদের ২০২৩ সাল।


এই ক্যাটাগরির আরো সংবাদ