শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

একসময় মালদ্বীপকে বলে কয়ে হারাতো বাংলাদেশ। ৮ গোলে জেতার রেকর্ডও আছে। কিন্তু সময়ের পরিক্রমায় ৫ লাখ জনসংখ্যার দেশটি দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করেছে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজের দল। তবে শ্রীলঙ্কায় মহেন্দ্র রাজাপাকসে টুর্নামেন্টে সেই ভুল করেনি বাংলাদেশ।

মালদ্বীপকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জামাল-তপুরা। দলের হয়ে প্রথম গোলটি করেছেন জামাল ভুঁইয়া, শেষদিকে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন।

২০০৩ সালে সাফ ফুটবলে সবশেষ মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে জয়হীন। তবে এবার শ্রীলঙ্কার চার জাতি প্রতিযোগিতায় ইতিহাস বদলালো বাংলাদেশ। আজ (শনিবার) এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো বাংলাদেশ।

অথচ খুব বেশি দিন আগের কথা নয়। গত মাসের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার চার জাতি ফুটবল প্রতিযোগিতায় যখন আবারও সেই দ্বীপ দেশটির মুখোমুখি, তখন সাফের ম্যাচের স্মৃতি সামনে আসাই স্বাভাবিক। তবে পার্থক্যটা বাংলাদেশ কলম্বোর ম্যাচের শুরুতেই দেখিয়ে দিলো। জামাল ভূঁইয়ার গোলে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের লিড নেয় লাল সবুজ জার্সিধারীরা। তবে ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ। আর ৮৭ মিনিটে তপুর পেনাল্টিতে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর উল্লাসে মাতে বাংলাদেশ।

আজ (শনিবার) কলম্বোর রেসকোর্স মাঠে ১১ মিনিটে জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি গোল আছে তার। তবে সেটি ছিল বয়সভিত্তিক দলে। মালদ্বীপের বিপক্ষে এই লড়াই দিয়েই তাই মূল দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ৫৮তম ম্যাচে এসে।

শুরু থেকেই আধিপত্য বিস্তার ছিল বাংলাদেশের খেলায়। গোলের দেখা পেতেও তাই খুব একটা দেরি হয়নি। ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। রহমত মিয়ার লম্বা থ্রো-ইনে বক্সের ভেতর মালদ্বীপের এক খেলোয়াড় লাফিয়ে হেড করতে চাইলেও পারেননি, ছুটে যাওয়া সেই বল আরেক খেলোয়াড়ও পায়ে ছোঁয়াতে পারেননি। অনেকটা ভাগ্যক্রমে বল চলে যায় দূরের পোস্টে। যেখানে একেবারে ফাঁকায় ছিলেন জামাল। প্লেসিং শটে সহজ সুযোগটা কাজে লাগেনি ভুল করেননি এই মিডফিল্ডার।

তবে বিপত্তি ঘটে সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালে। যদিও বাংলাদেশের খেলোয়াড়রা কড়া আপত্তি জানান। তাদের অবস্থান জোরালো হওয়ায় রেফারি তার সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত জানান। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩২ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। কর্নার থেকে ৬ গজ দূরত্ব থেকে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার।

বিরতির পর মালদ্বীপ দাপট দেখানোর চেষ্টা করে। বেশ কয়েকবার ভয় ছড়িয়েছে বাংলাদেশের রক্ষণে। যদিও গোল পায়নি। বরং বাংলাদেশ তিনটি সুযোগ থেকে একটি গোল আদায় করে নেয়। বদলি নেমে ফয়সাল আহমেদ ফাহিম ও জুয়েল রানা নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন।

৬০ মিনিটে ফয়সাল বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি। মিনিট ছয়েক পর রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে আবারও ফাহিমের শট দূরের পোস্ট দিয়ে যায়।

তবে ৮৭ মিনিটে বাংলাদেশ সফল। জুয়েল রানাকে নিজেদের সীমানায় ফেলে দেন মালদ্বীপ গোলকিপার আলী নাইজ। শ্রীলঙ্কান রেফারি পেনাল্টি দেন। স্পট কিকে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে ৩ পয়েন্ট এনে দেন তপু। এরই সঙ্গে বাংলাদেশের কোচ হিসেবে মারিও লেমসও পেয়ে যান  প্রথম জয়।

১৬ নভেম্বর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ