শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

১৩১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তামিম

স্পোর্টস ডেস্ক / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরপর দুই ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল।

লংকানদের বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ওয়ানডে মেজাজে আগ্রাসী ব্যাটিং করে ১৩১ বছর আগের একটি রেকর্ড ভেঙেছেন দেশসেরা এই ওপেনার।

প্রথম ইনিংসে ১০১ বলে ৯০ রান করে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসেও আগ্রাসী ব্যাটিং করেন। এদিন মাত্র ৫৬ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম যখন নিজের পঞ্চাশ পূর্ণ করেন, তখন বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৫২ রান।

দলের অর্ধশতক পার করা এবং ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় সবচেয়ে কম রানের ব্যবধানের (২ রান) রেকর্ড এটি।

বিগত ১৮৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দলীয় ৫৫ রানের সময় নিজের ফিফটি করে এই রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়েন্স। যদিও ২০১৪ সালে লায়েন্সের রেকর্ডটি স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ফিফটি করে এই রেকর্ড স্পর্শ করেন গেইল।

রোববার জন জেমস লায়ন্স ও ক্রিস গেইলের রেকর্ড নিজের করে নিলেন তামিম ইকবাল। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ বলে অর্ধশতক করেন তামিম।


এই ক্যাটাগরির আরো সংবাদ