শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থগিত এইচএসসি পরীক্ষা

দর্পণ ডেস্ক / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

আগামী সেপ্টেম্বর মাসের ১১ তারিখ থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করা পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, থানাগুলোতে প্রশ্নপত্র ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক থানায় হামলা ও অগ্নসংযোগ হয়। এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায়। তাই নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করা হচ্ছে। এ কারণে কিছুটা সময় লাগছে।

সূত্র আরও জানায়, বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত ছিল। সেগুলো নতুন করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা-ও স্থগিত করা হয়েছে।

আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। অন্য শিক্ষাপ্রতিষ্টান খোলার ব্যাপারে বুধবার ঘোষণা আসতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ