শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

হাসপাতাল ও রোগীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

গাজার হাসপাতাল এবং রোগীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। 

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের অভিযানের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউস মুখপাত্র এ কথা বলে। গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে সেনা পাঠানোর পর এমন প্রশ্ন করা হয়। খবর এএফপি’র।

গাজার আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের ব্যাপারে জানতে চাইলে যুক্তরাষ্ট্রর জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন, হোয়াইট হাউস গাজায় ‘ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে কথা বলবে না।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা কোন হাসপাতালে বিমান হামলা সমর্থন করি না এবং আমরা কোনো হাসপাতালে অগ্নিসংযোগ দেখতে চাই না যেখানে নিরপরাধ মানুষ, অসহায় মানুষ, অসুস্থ ব্যক্তিরা তাদের প্রাপ্য চিকিৎসা সেবা পেতে চেষ্টা করছে। এক্ষেত্রে হাসপাতাল এবং রোগীদের অবশ্যই রক্ষা করতে হবে।’

আল-শিফা হাসপাতালে ইসরায়েল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার সম্ভবত আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পর এ বিবৃতি দেওয়া হয়।

স্থানীয় কর্মকর্তাদের মতে, হাজার হাজার রোগী, কর্মচারি এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, আল-শিফা হাসপাতালে হাজার হাজার রোগীর এবং আশ্রয় গ্রহণকারীদের বেসামরিক নাগরিকদের আড়ালে ফিলিস্তিনি জঙ্গি গ্রুপ হামাসের একটি কমান্ড লুকিয়ে রয়েছে। ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং অর্ধেক নারী ও শিশু।


এই ক্যাটাগরির আরো সংবাদ