শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

হার দিয়ে শুরু সুপার টুয়েলভে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ক্রিকেটের বহুল প্রচলিত একটি টার্ম- ক্যাচ মিস তো ম্যাচ মিস! বাংলাদেশের ক্ষেত্রে আপ্তবাক্যটিই সত্যি হল। লিটন দাসের সহজ দুটি ক্যাচ মিসে পথ হারাল দল। ১৭২ রানের লক্ষ্য শ্রীলঙ্কা টপকে গেছে ৭ বল আগেই।

৫ উইকেটের হার দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

চারিথ আশালাঙ্কা ৪৯ বলে পাঁচটি করে চার-ছয়ে ৮০ রানে অপরাজিত থাকেন। ভানুকা রাজাপাকশে ৩১ বলে তিনটি করে চার-ছয়ে ৫৩ রান করে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন।

দুজনে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান। অথচ জুটি ভাঙতে পারত অনেক আগেই। দুই ব্যাটারই ক্যাচ উঠিয়ে জীবন পান। সহজ দুটি ক্যাচ ছাড়েন লিটন দাস।

রাজাপাকশে ১২ রানে ও আশালাঙ্কা ৬৩ রানে সহজ ক্যাচ দিয়ে বাঁচেন। রাজপাকশে যখন আউট হন, তখন জয়ের দোরগোড়ায় লঙ্কানরা।

সাকিব আল হাসানের জোড়া শিকারের পর সাইফউদ্দিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন। ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। ম্যাচে দারুণভাবে ফিরেও বাজে বোলিং ও ক্যাচ মিসের মাশুল দেয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত লড়াইটুকুও হয়নি। ৫ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।

অথচ বোলিংয়ে শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই কুশল পেরেরাকে (১) সাজঘরে পাঠান নাসুম। শ্রীলঙ্কা ২ রানে হারায় প্রথম উইকেট। পাথুম নিশাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন আশালাঙ্কা।

আরেক ওপেনার নিশাঙ্কাকে (২৪) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ওই ওভারেই আভিষ্কা ফের্নান্দোকে শূন্য রানে ফেরান বাঁহাতি স্পিনার।

রোববার শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পৌনে দুইশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম টাইগার্স।

বাছাইপর্বের প্রতিটি ম্যাচে ধুঁকেছে ওপেনিং জুটি। পাওয়ার প্লে’তে রান তুলতে না পারার বদনাম ঘুচেছে আসল লড়াইয়ে নেমে। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান।

পাওয়ার প্লে’র শেষ ওভারে ১৬ বলে ১৬ রান করে আউট হন লিটন। সাকিব নেমেই আগ্রাসী মনোভাবে ব্যাট চালাচ্ছিলেন। টিকতে পারেননি বেশিক্ষণ। বোল্ড হন দ্রুত রান বের করার তাড়নায়। ৭ বলে ১০ রান করে থামেন বাঁহাতি ব্যাটার।

মুশফিক শুরুতে একটু ধীরগতির হলেও অন্যপাশ থেকে রানের চাকা ঠিক রাখেন নাঈম। মুশফিক জ্বলে উঠতে কিছুটা সময় নেন। পরে হয়ে ওঠেন বিধ্বংসী। দুই প্রান্ত থেকেই আসতে থাকে একের পর বাউন্ডারি।

দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান আসে ৫১ বলে। ৫২ বলে ৬ চারে ৬২ করেন নাঈম। মুশফিক ফিফটি পূর্ণ করেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত খেলে ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন মি. ডিপেন্ডেবল। মারেন পাঁচটি চার ও দুটি ছক্কা।

নাঈম আউট হওয়ার পর নেমেছিলেন আফিফ হোসেন। ৬ বলে ৭ রান করে রান আউটের শিকার হন বাঁহাতি ব্যাটার। পরে মুশফিকের সঙ্গী হন মাহমুদউল্লাহ। অধিনায়ক ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলারদের মধ্যে চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা নেন একটি করে উইকেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ