শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হাবিপ্রবিতে হল খুলবে ১৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সশরীরে ক্লাশ শুরু ও পরীক্ষা গ্রহণ এবং হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ একাডেমিক কাউন্সিলের সদস্যগণ।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলমান থাকবে। লেভেল ১ এবং লেভেল ২ এর সকল ধরনের ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলমান থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী একাডেমিক কাউন্সিল সম্পন্ন করে অফলাইন পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সকল মাস্টার্স/এমবিএ ও অনার্সের লেভেল ৪ (২০১৭ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এবং লেভেল ৩ (২০১৮ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শন প্রয়োজন) ও মিডট্রাম পরীক্ষা (আলোচনা সাপেক্ষে অনলাইন বা অফলাইনে) স্ব-শরীরে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকল তত্তীয় ক্লাস, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শনের প্রয়োজন নেই) ও কুইজ পরীক্ষা যথারীতি অনলাইনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে হলগুলো খুলে দেওয়া হবে।

হলে উঠতে হলে সংশ্লিষ্ট হলের প্রকৃত আবাসিক শিক্ষার্থী হতে হবে। হল এ প্রবেশের সময় হল কর্তৃক ইস্যুকৃত “রেসিডেন্সিয়াল আইডি কার্ড” প্রদর্শন করতে হবে। কোভিড ১৯ ভ্যাকসিন কার্ড (কমপক্ষে ১ ডোজ নেয়ার) প্রদর্শন করতে হবে।

তাজউদ্দিন আহমেদ হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আগামী ১৮ অক্টোবর, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও ডরমেটরী ২ হল ১৯ অক্টোবর, শেখ রাসেল হল, আইভি রহমান হল ও সুফিয়া কামাল হল ২০ অক্টোবর খুলে দেয়া হবে। শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ৪ মাসে সেমিস্টার সম্পন্ন করার জন্য নীতিমালা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাস আওয়ার ঠিক রেখে প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করে নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ