শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

‘হাওয়া’ মুক্তি পাচ্ছে ২৪ হলে

বিনোদন ডেস্ক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তির আগেই পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি এরইমধ্যে দেশজুড়ে ছড়িয়ে গেছে।

আগামী (২৯ জুলাই) সিনেমাটি দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন নিজেই।

তিনি বলেন, ‘‘সারাদেশের মোট ২৪টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। আমরা হলের তালিকা প্রকাশ করব। আসলে আমরা নিজেরাও খুব বেশি হলে মুক্তি দিতে চাইনি। ভালো মানের হলগুলো বাছাই করে দিয়েছি।’’

সুমন আরও জানান, মুক্তির পরও হল সংখ্যা বাড়াতে আগ্রহী নন তিনি। কারণ অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থা নেই। এরপরও যদি দর্শক দেখতে চায়, তাহলে হল সংখ্যা বাড়তে পারে।

‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ