শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

হজ পালনে ফের নিষেধাজ্ঞা দিতে পারে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো বিদেশিদের জন্য হজ পালনে নিষেধাজ্ঞা দিতে পারে সৌদি আরব। এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওই সূত্রের বরাতে বলা হয়েছে, বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা হয়েছে তবে এটি চূড়ান্ত হয়নি।

প্রতিবছর বিশ্বব্যপী ২৫ লক্ষাধিক ব্যক্তি হজ পালন করতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যান। এতে সৌদি আরব প্রতিবছর ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এর আগে কর্তৃপক্ষ বিদেশি হজযাত্রীদের অনুমতি দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা বাতিল করা হয়েছে। কেবল দেশের ভেতরে যারা টিকা নিয়েছেন এবং অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে।

দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করোনা টিকা নেওয়া কিছু সংখ্যক বিদেশিদের অনুমতি দেওয়া হবে। তবে টিকার ধরণ ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তি এবং নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে কর্মকর্তারা সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছেন।

বিশ্বব্যাপী ৩৫ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ভারত। দেশটিতে মৃত্যু ও আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে। ইতোমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ