শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

স্পেন ম্যাচে করোনায় পেরিসিচকে হারাল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

পরেরদিন শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে খেলা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টারের টিকেট কাটার লড়াইয়ে নামার আগেরদিন বিষণ্ণ করা সংবাদ এলো ক্রোয়েশিয়া ড্রেসিংরুমে। দলের বড় নাম ইভান পেরিসিচের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

কোপেনহেগেনে ইউরোর নকআউটের লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্পেনের বিপক্ষে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচে পেরিসিচকে পাবে না গত বিশ্বকাপের রানার্সআপরা।

ক্রোয়েট ফুটবল এসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, দেহে করোনা শনাক্ত হওয়ার পর দ্রুতই পেরিসিচকে আইসোলেশনে নেয়া হয়েছে। ১০ দিন ঘরবন্দি থাকতে হবে তাকে। দলের অন্য কোনো খেলোয়াড়, কোচ বা কোচিংস্টাফের কারও ফল পজিটিভ আসেনি।

৩২ বছর বয়সী উইঙ্গার পেরিসিচ গ্রুপপর্বের তিন ম্যাচে দুটি গোল করেছেন। টানা চারটি মেজর টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন দেশের জার্সিতে। এমন একজন ভরসাকে নকআউটের ঠিক আগে হারানো ক্রোয়েটদের জন্য বড় ধাক্কাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ