শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

স্পুটনিক-৫ ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯২% কার্যকর : রাশিয়া

নিউজ ডেস্ক / ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব কটি টিকাই কার্যকর।

গতকাল মঙ্গলবার পুতিন এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল যুক্ত হন পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ায় ইতিমধ্যে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, গবেষণা নিশ্চিত করেছে, এই টিকাগুলো নিরাপদ। এই টিকা ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আর সব কটি টিকাই নিরাপদ।

আগের দিন সোমবার মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক ঘোষণা দেয়, তাদের পরীক্ষামূলক টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর।

এখন রাশিয়াও দাবি করল, তাদের টিকা ৯২ শতাংশ কার্যকর। পুতিন জানিয়েছেন, তাঁর দেশ করোনাভাইরাসের তৃতীয় টিকার শিগগির নিবন্ধন দেবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি।

বিশ্বে সবার আগে রাশিয়ায় গত আগস্টে জনসাধারণের ব্যবহারের জন্য গামালিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনের নিবন্ধন দেয়া হয়। যদিও ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে শেষ ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হয়।

Withdraw profits in 24-48 hours with full transparency https://quantumplatform-canada.com/

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, আমরা তথ্য-উপাত্তে দেখছি, আমাদের খুবই কার্যকর একটি ভ্যাকসিন রয়েছে। তিনি বলেন, এটি এমন এক ধরনের সংবাদ; যা একদিন ভ্যাকসিনের প্রস্তুতকারকরা তাদের নাতি-নাতনিদের সঙ্গে গল্প করবেন।

আরডিআইএফ বলছে, গামালিয়া ইনস্টিটিউটের ভ্যাকসিনটি ১৬ হাজার স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছিল। দুটি করে ডোজ দেয়ার পর অন্তর্বর্তীকালীন ফলাফলে ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। ভ্যাকসিনটি তৈরি ও বিশ্বজুড়ে বাজারজাতকরণের জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে রাশিয়ার এই সংস্থা।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৮৫১ জন করোনায় আক্রান্ত এবং ৪৩২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৬ হাজার ৯৬০ জন এবং প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৫৯৩ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ