শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ইতালি সরকার। ইতালির সরকারের এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে। খবর আল জাজিরার।

ইতালীর পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রির নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন।

এ সময় তিনি মানবাধিকার রক্ষা এবং ইয়েমেনে রক্তপাত বন্ধের বিষয়ে রোমের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

লুইজি ডি মাইও বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি।

ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফানো জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিজেপে কন্তের সবুজসংকেত ছিল।

ইতালির নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিজআর্মামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে- সরকারের এই সিদ্ধান্তের কারণে সৌদি আরবের কাছে ১২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র বিক্রি আটকে গেল।

২০১৬ সালে সৌদি আরবের সঙ্গে ৪০ কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র বিক্রির যুক্তি ছিল, যার আওতায় রিয়াদকে ২০ হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ