শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সেমি নিশ্চিতে প্রোটিয়াদের বিশাল স্কোর

স্পোর্টস ডেস্ক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

চলতি বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ায় অস্ট্রেলিয়ারও পয়েন্ট সংখ্যা এখন ইংল্যান্ডের সমান ৮। তাই শেষ ম্যাচেই নির্ধারিত হতে চলেছে কোন দু’টি দল জায়গা করে নিতে চলেছে সেমিতে। যে ম্যাচে সম্মুখ সমরে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ব্রিটিশদের বড় ব্যবধানে হারালেই ছিটকে যেতে পারে অস্ট্রেলিয়া।

তবে কাজটা সহজ নয় মোটেও। আর সেটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় জয়েই। এখন ইংল্যান্ডের বিপক্ষে প্রায় অসাধ্য সাধন করতে হবে প্রোটিয়াদের, জিততে হবে অনেক বড় ব্যবধানে। সমীকরণটা অনেকটা এমন- ১৬০ রান তুলে ইংল্যান্ডকে মাত্র ১০০ রানে গুটিয়ে দেয়া!

শনিবার (৬ নভেম্বর) শারজায় রাতের ম্যাচে এমন এক লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ভালো না হলেও ডি কক, ডুসেন ও মার্করামের ঝড়ে ব্যাটিংয়ের লক্ষ্যটা বেশ ভালোভাবেই পূরণ করেছে দক্ষিণ আফ্রিকা।

বিশেষ করে ডুসেন ও মার্করামের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ওভার শেষে মাত্র ২টি উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে প্রোটিয়ারা।

দলের পক্ষে এদিন ক্যারিয়ার সেরা ৯৪ রান করে অপরাজিত থাকেন রাসি ফন ডার ডুসেন। তাঁর ৬০ বলের এই ইনিংসে ছিল ছয়টি ছক্কার সঙ্গে পাঁচটি চারের মার। কম যাননি মার্করামও। মাত্র ২৪ বলে ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনিও। তাঁর ২৫ বলের এই টর্ণেডো ইনিংসে ছিল ৪টি ছক্কার সঙ্গে দুটি চারের মার।

এছাড়া চারটি চারের সাহায্যে ২৭ বলে ৩৪ করে আউট হন ওপেনার কুইণ্টন ডি কক। ব্যাটাররা তো তাদের কাজটা ভালোভাবেই সেরেছে। এবার দেখার পালা, রাবাদা-শামসি-নরকিয়ারা নিজেদের কাজটা কতখানি সামলাতে পারেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবারাইজ শামসি।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।


এই ক্যাটাগরির আরো সংবাদ