শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সীমান্ত লঙ্ঘন ও ড্রোন হামলার অভিযোগ পাকিস্তানের, ধ্বংস ১২টি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ভারতের বিরুদ্ধে আবারও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখা (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ৭ থেকে ৮ মে পর্যন্ত ভারত থেকে পাঠানো ১২টি ড্রোন তারা ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানোয়ালি, ছোড় ও করাচির বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছিল। এসব ড্রোন পাকিস্তানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করেছে।

লাহোরে একটি সামরিক স্থাপনায় চালানো ড্রোন হামলায় চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

জেনারেল আহমেদ শরীফ বলেন, “আমরা এই আগ্রাসনের মোকাবিলা করতে জানি এবং তার যথাযথ জবাবও দিচ্ছি। পাকিস্তান এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ