শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সালমানকে কামড়ানো সাপটির ভাগ্যে কী ঘটল?

বিনোদন ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

২৭ ডিসেম্বর ভাইজানের ৫৬তম জন্মদিনটা জাঁকজমকের সঙ্গে পালনের জন্যই আয়োজন চলছিল। কিন্তু তাঁর আগেই এক দুর্ঘটনার মুখে পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। এক আনাড়ি সাপের কামড় খাওয়ায় হাসপাতালে নিতে হয় বলিউড টাইগারকে। 

অবশ্য তেমন গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়েই সালমানকে ছেড়ে দেন চিকিৎসকরা। কিন্তু কি ঘটেছে সালমানের হাতে ছোবল মারা সেই আনাড়ি সাপটির ভাগ্যে?

না, তেমন খারাপ কিছুই ঘটেনি। সালমান খানকে কামড়ানো সাপটিকে ছেড়ে আসা হয় জঙ্গলে। রোববার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভাইজানের বাবা সেলিম খান।

এদিন বিকেলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটাই সত্য, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।

এর ঠিক ঘণ্টা কয়েক আগে নিজের প্যানভেলের খামারবাড়িতে ওই দুর্ঘটনার সম্মুখীন হন সালমান খান। আচমকাই সাপের কামড় খেয়ে বসেন অভিনেতা।

জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে খামারবাড়ির বাগানে বসে গল্প করছিলেন সল্লু ভাই। তখনই ঘটে এই ঘটনা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন ভাইজান।

দুশ্চিন্তার মেঘ কেটে গেছে খান পরিবারের ওপর থেকে। সেলিম খান বলেন, “যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সালমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। এই ক্ষেত্রে সেটাই খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না।”

এদিকে, ভাইজানের জন্য চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরাও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছিলেন সবাই। বাবা সেলিম খান জানিয়েছেন, হাসপাতাল থেকে ফিরে বিশ্রাম করছেন সালমান। সুস্থ আছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ