শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিযোগ এনে লিগের আয়োজক সিসিডিএম’র কাছে চিঠি দিয়েছে ক্লাবটি।

ম্যাচ চলাকালীন ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, কালো নামে ডেকে বিব্রত করেছেন। পরের ম্যাচে তাকে ঢিলও নাকি ছুঁড়ে মেরেছেন সাব্বির। ইলিয়াস সানি সঙ্গে সঙ্গে আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন। খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক

মুঠোফোনে ইলিয়াস সানি বললেন, ‘আজকে আমি ম্যাচে ফিল্ডিং করছিলাম, আমাদের ওল্ড ডিওএইচএস’র সাথে ম্যাচ ছিল। এ সময় লিজেন্ডস অব রূপগঞ্জের বাস আমাদের পেছনে এসে থামে। আমি যেখানে ফিল্ডিং করছিলাম তার পেছনে। বাস থেকে সবাই নামার পরে সাব্বির নামে এবং আমাকে কালো, কালো বলে কথা বলছিল। আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেইনি। এরপরেই আমাকে ইট ছুঁড়ে মারে। আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে আমাদের খেলা ছিল। ওই সময় আমি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যখন ইংরেজিতে অকথ্য ভাষায় গালাগালি শুনব। ওই ম্যাচ তো ওখানেই শেষ। এরপর আজকে আবার এ ঘটনা ঘটিয়েছে। যখন আমাকে ইট ছুঁড়ে মারে সাথে সাথে আমি খেলাটা বন্ধ করে আম্পায়ারকে বললে তিনি ম্যাচ রেফারিকে জানান।’

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসকে (সিসিসিডিএম) লিখিত আকারে এই অভিযোগ পাঠিয়েছে শেখ জামাল। ক্লাবের তরফ থেকে অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন। তিনি জানান, ‘বুধবার রাতেই ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট আমরা পাব। দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

ইলিয়াস সানির আনা অভিযোগের ব্যাপারটি অস্বীকার করেছেন সাব্বির। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এ ধরনের কাজ তিনি করেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ