শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সাফের সেরা গোলকিপার বাংলাদেশের জিকো

স্পোর্টস ডেস্ক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩

দক্ষিণ এশিয়ায় ফুটবল শ্রেষ্ঠ্যত্বের টুর্নামেন্ট সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

মঙ্গলবার (৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান জিকো।

দলের সাথে দেশে দিরে আসায় নিজের হাতে পুরস্কার নিতে পারেননি তিনি। তার পক্ষে স্মারক পুরস্কারটি গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ।

হার দিয়ে শুরুর পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনাল খেলে বাংলাদেশ। তবে, সেমিতে শক্তিশালী কুয়েতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ২০০৫ সালের পর আর সাফের ফাইনাল খেলেনি বাংলাদেশ। আর, সাফের ট্রফি অধরা ২০০৩ সালের পর থেকেই।

তবে, জিকোর নৈপুণ্যে অন্তত ব্যক্তিগত একটি পুরস্কার যুক্ত হলো বাংলাদেশের ফুটবলের পালকে। এবার সাফের গ্রুপ ও সেমিফাইনালে চার ম্যাচ খেলে বাংলাদেশ গোল খেয়েছে পাঁচটি, দিয়েছে ছয়টি।

জিকো ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সাফে সেরা গোলকিপার হতে পেরেছি।’

সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘সাফে সেরা গোলকিপার হওয়ায় তোমাকে অভিনন্দন। চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের গোলপোস্ট আগলে রেখেছিলে তুমি। এগিয়ে যাও এবং বাংলাদেশের গোলপোস্টের দারুণ নেতৃত্ব দাও।’

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটিই জিতে নিয়েছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল।

সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

জিকোর সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’


এই ক্যাটাগরির আরো সংবাদ