শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সাকিব ব্যাটে উইকেটেও শূন্য, হারল মোহামেডান

স্পোর্টস ডেস্ক / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি হারের মুখে পড়েছে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। টি-টুয়েন্টি আসরটিতে ছয় ম্যাচে তৃতীয় হার তাদের। শেষ পরাজয় এলো লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে, ৯ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে কেবল ১১৩ রান পর্যন্ত যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সেটিও সম্ভব হয়েছে লোয়ার-মিডলে সোহরাওয়ার্দী শুভ ৫২ রানের ইনিংস খেলায়। এক চার ও ৫ ছক্কায় ৩২ বলে সাজানো ইনিংস তার।

বাকিদের মধ্যে পারভেজ হোসেন ইমন ১০ ও আবু হায়দার রনির ১৫ বলার মতো। শূন্য হাঁকিয়েছেন তিন ব্যাটসম্যান। সাকিব তাদের একজন। পরে ৩.১ ওভার বল করে মোহামেডান অধিনায়ক উইকেটেও থাকেন শূন্য।

রূপগঞ্জের বোলাররা জোড়ায় জোড়ায় উইকেট ধরেছেন। ২টি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ, নাঈম ইসলাম ও কাজী অনিক।

জবাব দিতে নেমে ১৮.১ ওভার মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। পিনাক ঘোষ ও মেহেদী মারুফ ওপেনিংয়ে ৮৯ রান যোগ করে ম্যাচ শেষ করে দেন।

৬ চারে ৪৬ বলে ৪১ করে মারুফ ফিরে গেলেও পিনাক ম্যাচের ইতি টেনে আসেন। ৫ চার ও এক ছয়ে ৫১ বলে ঠিক ৫১ রানের অপরাজিত ইনিংস তার। সাব্বির রহমান অপরাজিত থাকেন ১৪ রানে।


এই ক্যাটাগরির আরো সংবাদ