শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সাকিবের প্রশংসায় মরগান

স্পোর্টস ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

নয় ম্যাচ পর কোলকাতা নাইট রাইডার্সের হয়ে গত রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান বাংলাদেশের সাকিব আল হাসান। ৪ ওভার বল করে ২০ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। সাকিবের এমন পারফরমেন্সের প্রশংসা করেছিলেন কোলকাতার অধিনায়ক ইংল্যান্ডের ইয়োইন মরগান।

আইপিএলে লিগ পর্বের কোলকাতার শেষ ম্যাচেও একাদশে ছিলেন সাকিব। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে প্রথম ওভারেই বল হাতে নিয়ে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। পরবর্তীতে আর বোলিং করার সুযোগ হয়নি তার। তবে ফিল্ডিংয়ে ১টি করে ক্যাচ ও রান আউট করেন তিনি। ৮৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের পথে অনেকাই এগিয়ে কোলকাতা।

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ইনজুরিতে পড়ায়, একাদশে খেলার সুযোগ পান সাকিব। ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করতে ভুল করেননি মরগান।

তিনি বলেন, ‘সাকিব দলে এসে গত দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, আন্দ্রে রাসেলের অভাব পূরণ করে দেয়ার কাজটা তাতে কিছুটা সহজ হয়েছে। তার মতো একজনের অভাব পূরণ করা কঠিন। রাসেল নেই মানে, জেনুইন একজন বোলার ও ব্যাটার নেই। কিন্তু সাকিব এসে অসাধারণ করছে। আমাদের সর্বশেষ দুই জয়ে বড় অবদান রেখেছে সে। আগের ম্যাচে সাকিবের প্রশংসা করে মরগান বলেছিলেন, ‘সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে ডাকতে পারার গভীরতা ও শক্তি স্কোয়াডে থাকা মানে তা বিরাট বিলাসিতা। সে ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে।’

চর্তুদশ আসরের প্রথম ৩ ম্যাচ খেলেছিলেন কোলকাতা নাইট রাইডার্সের সাকিব। এরপর ডাগ-আউটেই বসেছিলেন তিনি। নয় ম্যাচ বসে থাকার পর টানা দুই ম্যাচ খেললেন সাকিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ