শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা পাবেন চলচ্চিত্র শিল্পীরা

বিনোদন ডেস্ক / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল এই সংগঠন রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড় ও সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) বিকালে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী প্রমুখ। ডা. আশীষ চক্রবর্তী বলেন, ‘আমাদের হাসপাতালে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন চলচ্চিত্র শিল্পীরা।’

চলচ্চিত্র শিল্পীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বিষয়টি উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘মাঝে মাঝে শোনা যায় শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট করেন। আমি মনে করি একজন শিল্পীর জন্য এটা অপমানের। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সব সদস্য এখন থেকে স্বল্প খরচে সুচিকিৎসা পাবেন। সেই লক্ষ্যেই এই চুক্তি করা। আশা করছি, কিছুটা হলেও শিল্পীদের সুবিধা হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ