শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সম্মান না পেয়ে অবসর নেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
মোহাম্মদ আমির

ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির।

২৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার নিজের অবসর নিয়ে বলেছেন, আমাকে কোনোরকম সম্মান করা হতো না। সেই জন্যই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা রয়েছেন তারা নিজেদের কাজ করেছেন। তাদের কিছু দায়িত্ব আছে, সিদ্ধান্ত নিতে হয়, আমার কাছে আমার ক্যারিয়ার ছিল। কিন্তু পারলাম না সেটা এগিয়ে নিয়ে যেতে। তবে এখন আমি আনন্দে আছি।

পাকিস্তানের অন্যতম সেরা এই পেসার আরও বলেছেন, দেশের হয়ে আর খেলব না এটা ভাবাই খুব কষ্টের। খুব সহজ ছিল না এ সিদ্ধান্ত। অনেক চিন্তা করতে হয়েছে। কাছের মানুষদের সঙ্গে কথা বলে তবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছি সেই নিয়ে কথা বললে অনেক খারাপ ঘটনা উঠে আসবে। প্রার্থনা করি আমাদের কোনো ক্রিকেটারকে যেন এমন কিছুর মুখোমুখি হতে না হয়। নিজের ক্যারিয়ার যেন বলিদান দিতে না হয়।

মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের ম্যাচ এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ২৫৯ উইকেট শিকার করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ