শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সম্ভাবনা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

প্রবল সম্ভাবনা জাগিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১২৭ রানের ছোট পুঁজি নিয়েও জয়ের জন্য ম্যাচের শেষ ৩ ওভারে পাকিস্তানের সামনে ৩২ রানের সমীকরণ দাঁড় করায় বাংলাদেশ।শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শেষ অবধি সেটা টেনে নিতে পারলেন না কেউ। সঙ্গে টাইগার অধিনায়কত্বের ভুলভাল তো ছিলই।
পাকিস্তানের ব্যাটিংয়ে দ্রুতই সফরকারীদের বেশ কয়েকটি উইকেট তুলে নিলেও শেষদিকে খেই হারিয়ে ফেলে টাইগার বোলাররা। বিশেষ করে পাক ব্যাটার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের শেষের ঝড়ে জয় বঞ্চিত হয় বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে ১৩২ করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাবর আজমের দল।

১২৮ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের শুরুটা নড়বড়ে করে দেন মোস্তাফিজ-তাসকিনরা। ইনিংসে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে রানের ফুলঝুরি ছোটানো পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (১১) বিদায় করেন বাংলাদেশের কাটার মাস্টার।

এরপর চতুর্থ ওভারে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজমকে (৩) বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। সফরকারীদের ওপর চাপ বাড়িয়ে তিনে নামা হায়দার আলীকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার মেহেদী হাসান। এরপর বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক (০) দারুণভাবে রান-আউট করেন নুরুল হাসান সোহান। পাকিস্তান ২৪ রানে হারায় ৪ উইকেট।

পঞ্চম উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এসময় ফখর জামান ও খুশদিল শাহ মিলে ৫০ বলে ৫৬ রান করেন। অবশেষে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন তাসকিন। ৩৬ বলে ৪৩ করা ফখরকে উইকেটরক্ষক নুরুল হাসানের ক্যাচে পরিণত করেন। এই জুটিতে থাকা আরেক ব্যাটার খুশদিলকে ফেরান শরিফুল ইসলাম। ৩৫ বলে ৩৪ রান করে তিনিও নুরুলকে ক্যাচ দেন।

তবে এরপর পাকিস্তানের সপ্তম উইকেট জুটিই মূলত হারিয়ে দেয় বাংলাদেশকে। শাদাব ও নওয়াজ মিলে মাত্র ১৫ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস উপহার দিয়ে দলকে জেতান। শাদাব ১০ বলে একটি চার ও ২টি ছক্কায় ২১ করে অপরাজিত থাকেন। আর ৮ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৮ রানের হার না মানা ইনিংস খেলেন নওয়াজ।

বাংলাদেশ বোলার তাসকিন সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল।


এই ক্যাটাগরির আরো সংবাদ