শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সবসময় সঠিক ছিলাম, আছি এবং থাকবো: শাকিব

বিনোদন ডেস্ক / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

“কাজের ক্ষেত্রে আমি সবসময় সঠিক পথে ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকবো। অনেকেই আমাকে ভুল বুঝেছিলেন, এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন। কিন্তু আমি আমার অবস্থানে অনড় থেকে কাজ করে যাচ্ছি। ভালো কাজের চেষ্টায় আমার মধ্যে কোনো কমতি নেই। মহামারীর মধ্যেও ঝুঁকি নিয়েও ভালো সিনেমা করার চেষ্টা করেছি, প্রমাণ ‘নবাব এলএলবি’।”

এ নায়ক বলেন, শিল্পীর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অভিনয় করা। আমি শুরু থেকে এ কাজটি সবসময় মনোযোগ দিয়েছি করে এসেছি। আমার চাওয়া, অন্যরাও সিনেমার দিকে মনোযোগী হোক।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, প্রযোজকদের কাছে নির্ভরতার আরেক নাম শাকিব। ইন্ডাস্ট্রি ভালো মন্দ নির্ভর করে শাকিব খানের উপর। এ কারণে তাকে ব্যস্ত থাকতে হয় বছরজুড়ে। যেমনটা ছিলেন মহামাহীর মধ্যেও।

করুণ এই সময়ে বসে না থেকে তিনি শুটিংয়ে নেমেছেন শতাধিক টেকনিশিয়ানের মুখের দিকে তাকিয়ে। এ বিষয়ে শাকিব খান বলেন, আমি শুটিং না করলে তাদের সমস্যা হতো। চলচ্চিত্রের অনেক মানুষ বেকার বসে থাকতেন। তাদের তো পরিবার পরিজন আছে। আমি কাজের মাধ্যমে তাদের কিছুটা উপকার করার চেষ্টা করেছি। তাই করোনার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করেছি।

তিনি বলেন, কলাকুশলীরা ২-৩ হাজার টাকা সাহায্যের চেয়ে কাজ করে এবং সম্মান নিয়ে বাঁচতে চান। তাই এই করোনার মধ্যেও আমি ‘নবাব এলএলবি’, ‘অন্তরাত্মা’, ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর শুটিং করেছি এবং এখন ‘গলুই’ এর শুটিং করছি।

বৃহস্পতিবার থেকে শাকিব খান তার নতুন সিনেমা ‘গলুই’র শুটিং শুরু করেছেন। এস এ হক অলিকের পরিচালনায় এ সিনেমার শুটিং চলছে জামালপুরে। সিনেমাতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরী। প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।


এই ক্যাটাগরির আরো সংবাদ