শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সবসময়ই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে: অপূর্ব

বিনোদন ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
জিয়াউল ফারুক অপূর্ব

করোনার প্রকোপে চলতি মাসের শুরুর দিকেই কাজ বন্ধ রেখেছিলেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। ভেবেছিলেন ঈদের আগে নতুন কোনো কাজ করবেন না। সার্বিক পরিস্থিতি বিবেচনা ও ভিন্নধর্মী কিছু গল্পে আগ্রহ বাড়ায় গেল কিছুদিন আগে আবারও শুটিং শুরু করেন তিনি। এরমধ্যে শেষ করেছেন নতুন তিনটি নাটকের কাজ। সেগুলো হলো- তেজপাতা, রক রবীন্দ্র ও অহং। ঈদের আগে অংশ নেবেন আরও একটি নাটকে।

‘তেজপাতা’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এখানে অপুর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। ‘রক রবীন্দ্র’ ও ‘অহং’ নাটক দুটি পরিচালনা করেছেন মহিদুল মহিম ও শিহাব শাহীন। দুটি নাটকেই অপূর্বর সঙ্গে পর্দায় হাজির হবেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ নাটকের মাধ্যমে ১৩ বছর পর একসঙ্গে কাজ করেছেন অপূর্ব-তিশা।

এ জুটি প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘এ জুটিটি আগেও দর্শক ভীষণ পছন্দ করেছিলো যার কারণে নতুন করে আমাদের একসাথে কাজ করায় দর্শকদের মধ্যেও একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করছি। কেন এতদিন কাজ হয়নি সেসব প্রসঙ্গের চেয়ে আমি মনে করি কাজের দিকে মনোযোগ দেওয়াটাই ভালো। আমার কিন্তু মনেই হয়নি যে অনেকদিন পর কাজ করছি। আমরা দুজনেই বেশ আনন্দ নিয়ে কাজ করছি।’

ঈদের কাজ প্রসঙ্গ অপূর্ব বলেন, ‘প্রথমে তো ভেবেছিলাম এবার ঈদে কাজ করতে পারবো না। পরে কিছু সুন্দর গল্প পেলাম যার কারণে মনে হলো যে ঈদে দর্শকদের কিছু নতুনত্ব উপহার দিই। তার জন্য কিছুটা রিস্ক নিয়ে হলেও কাজ শুরু করেছি। ঈদের জন্য নতুন যে তিনটি কাজ করেছি, তার প্রত্যেকটাই দারুণ গল্প, দর্শকদের কাছে ভালো লাগবে; আমার বিশ্বাস। ঈদের আগে আর একটি কাজ করবো, মাহমুদ মাহিনের। এরপর আর করছি না। এই কাজগুলোর পাশাপাশি আগের করা বেশ কিছু কাজ প্রচার হবে বলে জেনেছি।’

তিনি আরও বলেন, ‘টানা কাজ করতে গেলে আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি। আমার ব্যাকপেইনের সমস্যাটা বেড়ে যায়। তারপরও সবকিছু সামলে নিয়ে দর্শকদের জন্য কাজ করি। চেষ্টা করি তাদেরকে ভালো কিছু উপহার দিতে। কাজ শেষ করে ঈদে কয়েকদিন বিরতি নেবো। পরিবারের সঙ্গে সময় কাটাবো আর কাজগুলো দেখবো। অপেক্ষায় থাকবো দর্শকদের প্রতিক্রিয়ার। কিছুদিন বিরতি কাটিয়ে আবারো কোরবানি ঈদের জন্য কাজে নেমে পড়তে হবে। সবার ঈদ সুন্দর কাটুক, এটাই কামনা করবো।’

নতুন এ নাটকগুলো ছাড়া অপূর্ব অভিনীত এবার ঈদে প্রচার হওয়ার তালিকায় রয়েছে- ব্রেকিং নিউজ (রুবেল হাসান), রক্ত (রাকেশ বসু), ফিজিক্স ক্যামিস্ট্রি ম্যাথ (রাকেশ বসু), ব্লাড ( মাহমুদুর রহমান হিমি), পাশের বাসার ছেলেটা (শিহাব শাহীন), প্রাণের মানুষ আছে প্রাণে ( শিহাব শাহীন), কতিপয় স্বল্পমেয়াদী প্রেম ( শিহাব শাহীন), ট্রল ( সঞ্জয় সমদ্দার) , নগর জোনাকি (শিহাব শাহীন) ইত্যাদি।


এই ক্যাটাগরির আরো সংবাদ