এতদ্বারা আপনাদের সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে মানবাধিকার সুরক্ষায় মাদক অপব্যবহারকারী, সেবনকারী, ও সরবরাহকারী, কিশোর গ্যাং পরিচালক ও নিয়ন্ত্রণকারী, পরিবহন থেকে প্রতিনিয়ত চাঁদা আদায়কারী, ডেজার ও ভেকু দিয়ে অবৈধ, অনৈতিক মাটি উত্তোলনকারী, ঘুষ ও দুর্নীতিবাজ সহ সমাজের উশৃঙ্খল ব্যক্তিদের চিহ্নিত করোনার্থে তাদের আইনের আওতায় আনার অভিপ্রায়ে J.A.C কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে ইয়াবার চেয়েও ভয়াবহ কুশ সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে। এস্কোপলামিন ব্যবহার করে দুর্বৃত্তরা সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে। মাদকের ব্যবহারে অবিশ্বাস্য হারে বৃদ্ধি পাচ্ছে খুন রাহাজানি, ধর্ষন নিত্যকার ব্যাপার দাঁড়িয়েছে। এ অবস্থা কোনক্রমেই উপেক্ষা করা যায় না।
সমাজকে কলুষ মুক্ত করার প্রয়াসে সমগ্র বাংলাদেশ ব্যাপি ফাউন্ডেশন ফর জার্নালিজম এগেইনষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন জ্যাক কর্তৃপক্ষ তথ্য উপাত্ত কারী প্রতিনিধি প্রেরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিনিধিরা আগামী ১২ /৫/২০২৪ ইং থেকে ০৮ মাস ব্যাপী প্রতিটি জেলার থানা এলাকা সহ প্রত্যন্ত অঞ্চলে পর্যায়ক্রমে তথ্য অভিযান চালাবে। তথ্য অভিযান চলাকালীন সময়ে প্রতিনিধিদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, হামলা মামলার শিকার হতে হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ অধ্যায়ে আপনার আমার সকলের সার্বিক আইনি সহযোগিতা একান্ত ভাবে কাম্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুল আহব্বান আপনারা স্ব-স্ব অবস্থান থেকে আপনাদের নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের অবহিত করত: সার্বিক আইনি সহায়তা প্রদানে সচেষ্ট হতে নির্দেশ প্রদানে আদেশদানে বাধিত করিবেন।
ধন্যবাদান্তে
এ, বি, এম আজিজুল হাকিম
ডাইরেক্টর জেনারেল
ফাউন্ডেশন ফর জার্নালিজম এগেইনষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন জ্যাক মোবাইল নম্বর :- ০১৭৩৩৩৪৯১২২