শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাব আনার হুমকি বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিয়েছে শ্রীলঙ্কার মূল বিরোধী দল। শুক্রবার পার্লামেন্টে সামাগি জানা বালাওয়েগয়া পার্টির প্রধান সাজিথ প্রেমাদাসা এই হুমকি দেন। তিনি বলেন, সরকার যদি অর্থনৈতিক সংকট নিরসন এবং শাসনের উন্নতি না ঘটায় তাহলে পার্লামেন্টে সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাব আনা হবে।

ঋণ জর্জরিত শ্রীলঙ্কার হাতে আমদানি করার মতো অর্থ নেই। ফলে জ্বালানি, বিদ্যুৎ, খাবার এবং ওষুধের সংকট ক্রমাগত বাড়ছে। এক মাসেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে রাজপথে বিক্ষোভ চলছে। পাঁচদিন জরুরি অবস্থা এবং দুই দিন কারফিউ জারি করেও বিক্ষোভ থামানো যায়নি।

গত সপ্তাহে পুরো মন্ত্রিসভা পদত্যাগের পর অল্প কয়েক জন মন্ত্রী নিয়ে প্রশাসন পরিচালনা করছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিরোধী দলগুলোকে সরকারে যোগ দিতে আহ্বান জানানো হলেও তাতে সাড়া মেলেনি।

ক্ষমতাসীন জোটের ৪১ আইনপ্রণেতা জোট ছেড়ে বেরিয়ে স্বাধীনভাবে কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়ার পরও সরকার দাবি করেছে, পার্লামেন্টে তারা এখনও সংখ্যাগরিষ্ঠ।

পার্লামেন্টে সামাগি জানা বালাওয়েগয়া পার্টির প্রধান সাজিথ প্রেমাদাসা বলেন, সরকারের অর্থনৈতিক সংকট স্বীকার করা এবং শাসনে উন্নতি ঘটাতে কাজ করা প্রয়োজন। না হলে আমরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিকে যাবো।’ তিনি বলেন, ‘শ্রীলঙ্কাকে অবশ্যই ঋণ খেলাফি হওয়া এড়াতে হবে। সরকারকে অবশ্যই ঋণ বাতিলে কাজ করতে হবে এবং ঋণ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হবে।’

শুক্রবার সকালে পার্লামেন্টের সদস্যরা পরস্পরের বিঘ্ন ঘটানোয় দুইবার অধিবেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। সাময়িকভাবে দুই পার্লামেন্ট সদস্যকে বহিষ্কারও করা হয়।
সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরো সংবাদ